বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা - The News Lion

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা




দি নিউজ লায়ন ;  বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা।  দীঘা থেকে মধ্যমগ্রাম যাওয়ার সময় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এর ওপর দুর্গানগর ঢালাই কারখানা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলিং ভেঙ্গে ডিভাইডারের ওপর ঝুলতে থাকে। 


এই পথ দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ৬০  জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিমতা থানা পুলিশ। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.